প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:41 PM
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি বলেন, “আমরা কুমিল্লা-৬ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠিসহ নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম ও আদালতের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এই ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাকে কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...