প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:49 PM
কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থী ইয়াসিন আরাফাতের মনোনয়নপত্র সংগ্রহ
সাইফুল ইসলাম
কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট-লালমাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আমির এ্যাডভোকেট মোঃ শাহজাহান, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন, পেড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা সহিদ উল্ল্যাহ মিয়াজী, রায়কোট ইউপি সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মদ মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল, নাঙ্গলকোট উপজেলা জামায়াে ইসলামী নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা ইউছুফ আলী, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামি এ্যাসিসট্যান্ট সেক্রেটারী নাছির উদ্দিন মোল্লা, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতে ইসলামী আমির হারুনুর রশিদ, কুমিল্লা মহানগর ছাত্র শিবির সভাপতি মাওলানা হাসান প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের মধ্যে আমরা ছিলাম। আজকে তার একটি নতুন যাত্রা শুরু হয়েছে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সব প্রার্থীর ক্ষেত্রে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড হয় রাষ্ট্রকে এদিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...