...
শিরোনাম
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক ⁜ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী ⁜ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী ⁜ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?" ⁜ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী ⁜ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের ⁜ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা ⁜ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ⁜ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ ⁜ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা ⁜ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি ⁜ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ ⁜ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ⁜ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন ⁜ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি ⁜ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ ⁜ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪ ⁜ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Dec 2025, 10:51 PM

...
জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখলের অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা নগরীর বাগিচাঁ গা এর বাসিন্দা বন্ধন ফুড এন্ড বেভারেজের নির্বাহী পরিচালক ফরহাদ হোসাইনের স্ত্রী কানিজ ফাতিমা।

তিনি অভিযোগ করেন আমি জুলাই যোদ্ধা সন্তানের মা অথচ আমরাই জামায়াতে ইসলামীর নেতা ও এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের প্রতারনার শিকার। ইউসুফ হাকিম সোহেল যদি ধর্মের লেবাসে আমাদেরকেই ঠকায়! এমপি হয়ে জনগণকেও তো ঠকাবে।

২৪ ডিসেম্বর দুপুরে কুমিল্লা নগরীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী কানিজ ফাতিমা লিখিত বক্তব্যে বলেন- আজ খুব নিরুপায় হয়ে আপনাদের সামনে ধর্মের লেবাসে প্রতারনাকারী জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা (৩) মুরাদনগরের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ওরফে ইউসুফ সোহেল কতৃক আমাদের সম্পত্তি আত্মসাতের বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে এসেছি।

আমি কানিজ ফাতেমা আমার স্বামী মোহাম্মদ ফরহাদ হোসাইন তিনি বন্ধন ফুডস অ্যাড বেভারেজ লিঃ এর নির্বাহী পরিচালক ছিলেন।

প্রতিষ্ঠানটি ২০০৫ সালে যাত্রা শুরু করে কিন্তু বিপত্তি ঘটে গত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার কারণে কোম্পানির চেয়ারম্যান ডাক্তার মিজানুর রহমান সবুজ এবং এমডি নজরুল ইসলাম রাজনৈতিক কারণে গা ঢাকা দেয় তখন কোম্পানির কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১৬ সালে আমার স্বামী মোহাম্মদ ফরহাদ হোসাইন ও ডঃ মহসিন রেজাকে সকল কার্যক্রম পরিচালনা তথা জমি ক্রয় বিক্রয়ের ক্ষমতা হস্তান্তর করা হয়। যেহেতু পাঁচ শতাধিক শেয়ারহোল্ডার রয়েছে সকলেই কোম্পানির সম্পত্তির মালিক আমরা সকলের প্রতি ইনসাফ করেই বন্টন এবং আয় ব্যয় বন্টনের সিদ্ধান্তে অটল ছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ও হতাশার বিষয় হলো যাদেরকে আমরা ইসলামী নেতা এবং ধার্মিক ভেবে বিশ্বাস করি সে জামায়েত নেতা মুরাদনগরে জামায়াত ইসলামের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল আমাদের সাথে প্রতারণা করে ২০২২ সালে কোম্পানির চেয়ারম্যান ড.মিজানুর রহমান সবুজ ও এমডি নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে সে নিজেকে চেয়ারম্যান এবং তার আপন ছোট ভাই মোহাম্মদ মুসা শাকিলকে এমডি করে প্রতিষ্ঠানটির ভুয়া মালিক সাজে এবং এই কোম্পানির সকল শেয়ারহোল্ডারদের অজান্তে প্রতিষ্ঠান নির্বাহী পরিচালক ফরহাদ হোসাইন ও পরিচালক ড.মহসিন রেজার স্বাক্ষর নকল করে কোম্পানির দাউকান্দির ইলিয়টগঞ্জের ১৫৬ শতক জমি তার বাবা আব্দুল হাকিমের নামে লিখে নেয়।

কোম্পানির সকল শেয়ারহোল্ডারদের পরামর্শে ২০২২ সালে আমরা যখন দাউদকান্দি ইলিয়াসগঞ্জের ১৫৬ শতক জমি বিক্রি করতে গ্রাহক নিয়ে যাই তখন স্থানীয়রা জানায়, এ জমি জামায়েত নেতা ইউসুফ হাকিম সোহেলের বাবা আব্দুল হাকিমের এটা বিক্রি করা হবে না বলে উনি জানিয়ে গেছেন। তখন আমরা রেজিস্ট্রি অফিসসহ সংশ্লিষ্ট অফিসসমূহে গিয়ে জানতে পারি যে, জমি ইউসুফ সোহেল তার বাবার নামে লিখি নিয়েছে আমরা তৎক্ষণাৎ জমির খারিজ বাতিলের চেষ্টা করি।

এতে তার প্রতারণা ও সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন থাকায় আমরা ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হই। আমাদের এমডি নজরুল ইসলাম মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেন। এছাড়াও ভুয়া দলিলের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন আমার স্বামী মোহাম্মদ ফরহাদ হোসাইন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তে দেয়ার পর পিবিআই জয়েন স্ট্রকে ইউসুফ হাকিম সোহেল কর্তৃক দেওয়া চেয়ারম্যান ও এমডি এর স্বাক্ষর নকলকৃত কাগজপত্র জব্দ করে।

সম্মানিত সাংবাদিকবৃন্দ একজন ইসলামী দলের নেতা এভাবে যদি জনতার সাথে প্রতারণা করে তাহলে সে এমপি হয়ে জনগণের কি উপকার করবে বরং সে তো জনগণের জমি সম্পদ আত্মসাৎ করবে যা ইতিমধ্যে ক্ষমতায় না থেকেও সে করেছে।

সম্মানিত সাংবাদিকবৃন্দ ইউসুফ হাকিম সোহেল স্বাক্ষর জালিয়াতি করে নিজের বাবার নামে সম্পদ লিখে দেওয়ার পরেও বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমরা তার সাথে বারবার বসার চেষ্টা করেও কোন সমাধান পাইনি এমত অবস্থায় ৫০০ শেয়ার হোল্ডারের জমি সমূহ উদ্ধার না হলে প্রত্যেকটি পরিবার ক্ষতির সম্মুখীন হবে। অনেকের একমাত্র সম্বল এই জমিগুলো। আমরা চাই ইউসুফ হাকিম সোহেল নির্বাচনে বড় বড় সততার বক্তব্য আর ভালো মানুষের মুখে বলি না আউরে আমাদের সম্পদ বুঝিয়ে দিন।

প্রিয় সাংবাদিকবৃন্দ!

আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান ও কুমিল্লার ডিসি এসপিসহ সকলের নিকট আকুল আবেদন আমাদের ৫০০ শেয়ার হোল্ডারের জমি উদ্ধারে সহযোগিতা করুন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...

নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...

গরুর খুরা রোগের  পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...

মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...

বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...

কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
➤ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
➤ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
➤ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
➤ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
➤ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
➤ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
➤ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
➤ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
➤ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
➤ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা
➤ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
➤ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ
➤ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
➤ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
➤ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি
➤ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ
➤ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
➤ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir