...
শিরোনাম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা ⁜ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ ⁜ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত ⁜ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায় ⁜ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত ⁜ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক ⁜ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 12:59 PM

...
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল News Image

জ্যেষ্ঠ প্রতিবেদক

মানিক মিয়া অ্যাভেনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।

জানাজা ঘিরে মানিক অ্যাভিনিউ ও সংসদ ভবনের আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে জানাজায় অংশ নিতে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬ টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিৎসাধীন ছিলেন ৪০ দিন ধরে।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ের দিনে দেশজুড়ে শোকের আবহ চলছে।

বুধবার ভোরে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। এদিন সাধারণ ছুটিও চলছে।

বিএনপি চেয়ারপারসনের জানাজা ও দাফন অনুষ্ঠান হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

এদিকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউয়ে। বেলা ১১টার দিকে জাতীয় পতাকাবাহী শোভিত তার লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে রওনা হয়। গাড়িবহরে একটি বাসে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।

সকালে গুশান অ্যাভিনিউয়ে ১৯৬ নম্বর বাসায় খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। সেখান বিএনপির নেতা কর্মী ও স্বজনেরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্তে স্থাপিত মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন রাখা হবে। এদিন বাদ জোহর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই ১৯৮১ সালের ২ জুন তার স্বামী, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল।

বিএনপি চেয়ারপারসনের জানাজার পর বেলা সাড়ে ৩টার দিকে তাকে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভেনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

জানাজায় অংশ নিতে সিরাজগঞ্জ থেকে একজন বলেন, ুম্যাডামের জানাজায় শরিক হওয়ার জন্য আসছি। আমরা গার্মেন্টসে কাজ করি গাজীপুরে। ফজরের নাম পড়ে বের হয়েছি, সকাল সাড়ে ৮টায় পৌঁছেছি। গণতন্ত্রের মা দেশনেত্রীর কথা মনে হলে আর থাকতে পারিনা; শীত ঝড়বৃষ্টি কোনো কিছু বাধা না। আমার মত হাজারও খেটে খাওয়া মানুষ এখানে জড়ো হয়েছে।”


কান্নজড়িত কণ্ঠে ষাটোর্দ্ধ একজন বলেন, ুআমরা এসেছি নাটোর থেকে। এখানে রাত ৪টার সময় এখানে এসেছি। দেশমাতা আপোসহীন নেত্রীর জানাজায় এসেছি। শেষবারের মত প্রিয় মাকে বিদায় জানাতে এসেছি, মহানেআল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।”



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...

চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...

কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...

​মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...

ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...

দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে  জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...

মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...

বুড়িচং বাকশীমূলের সাবেক   চেয়ারম্যান নুরুল ইসলামের   ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
➤ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
➤ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
➤ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ
➤ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত
➤ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
➤ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
➤ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
➤ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir