প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 31 Dec 2025, 9:29 PM
ঢাকায় জয়শঙ্কর ও আয়াজ সাদিকের সাক্ষাৎ
এফএনএস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় ৩৩টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ফাঁকে হাত মিলিয়ে কুশল বিনিময় করেছেন তারা। এছাড়াও খালেদা জিয়াকে বিদায়ী শ্রদ্ধা জানানতে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েল। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে সবাই মিলিত হন। এসময় বিদেশি অতিথিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সঙ্গে মিলিত হয়েছেন তারা। সংসদ ভবনে সাক্ষাতের ফাঁকে হাত মিলিয়ে কুশল বিনিময় করেছেন জয় শঙ্কর এবং আয়াজ সাদিক। বিদেশি অতিথিদের পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন এবং খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...