প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jan 2026, 10:39 PM
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ
সজিব মাহমুদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর বারোটার দিকে কুমিল্লা নগরীর পুবালী চত্বরে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে দুপুর দু'টায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিছা তাবাসসুম মাহি বলেন, এ কেমন দেশ! খুন করার পর হাদি ভাইয়ের খুনি বিদেশে চলে গেছে। আমরা চাই দ্রুত হাদির খুনিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। আমরা এদেশের সকলের নিরাপত্তা চাই।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজ মিশতাহ বলেন, আমাদের ভাই হাদির হত্যাকান্ডে যারা জড়িত তাদেন দ্রুত গ্রেফতার করতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে সঙ্কিত। প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, আমরা হাদি হত্যার বিচার চাই। ভারত থেকে খুনিদের এনে বিচার করতে হবে। আমরা আর কোনো হত্যা দেখতে চাই না।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একরামুল হক বলেন, আজ আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা হাদি ভাইয়ের নির্মম হত্যার বিচার দাবিতে দাঁড়িয়েছি। এ হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। ন্যায়বিচার ছাড়া সমাজ নিরাপদ নয়, রাষ্ট্র এ দায় এড়াতে পারে না।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সাত দিন চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর দিবাগত রাতে সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়...
ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্...
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার...
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায়...
খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ...
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কু...
হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা
মো. আবুল বাসার সরকার অনলাইন জুয়ায় বিপুল...
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
নিজ¯^ প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ...