প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:07 AM
তিন নদী পরিষদের ১৬ তম দিনে অংশগ্রহণ করে শিক্ষাবোর্ড কলেজ ও নৃত্যম ললিতকলা
শ্যামল বড়ুয়া ববি
যে যেদেশে জন্ম গ্রহন করে,সে সেই দেশের মাতৃভাষায় কথা বলা শুরু করে, আমরা অ আ ক খ বাবা মা দিয়ে শুরু করি, কিন্তু সৃষ্টি কর্তা প্রদত্ত প্রভু প্রদত্ত কথাগুলো তারা কেঁড়ে নিতে চেয়েছিল,তাই ভাষা আন্দোলনকে ভিত্তি করেই আমাদের জাতি স্বত্বা, সংস্কৃতি, সমাজনীতি পরিচালনা করতে হবে,এই চেতনাকে সমুন্নত করতে ৪৩ বছর ধরে কুমিল্লা নগর উদ্যানের জামতলায় প্রতিষ্ঠিত তিন নদী পরিষদের অক্লান্ত প্রচেষ্টা।
৪৩ বছরের পথ চলার ১৬তম দিনে সাংস্কৃতিক সংগঠক কামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ প্রফে,মো,আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কবি গীতিকার সফিকুল ইসলাম ঝিঁনুক, সাংবাদিক গবেষক মোতাহার হোসেন মাহবুব, বক্তব্য রাখেন ও আবৃতি করেন, শিক্ষক, সংগঠক নাসরীন আক্তার,শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের প্রভাষক নার্গিস আফরোজ,অধ্যােপক জি এম ফারুক।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাবেক প্রেসক্লাব সভাপতি, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। সাংস্কৃতিক পর্বে প্রভাষক ঝুমুর দশ এর সঞ্চালনায় অংশ নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের শিল্পীগন ও নৃত্যম ললিত কলা কেন্দ্র এর শিল্পীগন, গান করেন, গাজী নাফিস, নিশি দে, জেবুন্নাহার, একান্ত বনিক,দেবযানী দাশ, সুমাইয়া, প্রকৃতি ভৌমিক, ফাইরোজ। কবিতায় নিশি দে, তাসকিরাতুল, নুসরাত, নাচে নিশি দে। নৃত্য প্রশিক্ষক জাহিদুর রহমান মামুনের নৃত্যম ললিতকলা কেন্দ্র এর শিক্ষার্থীরা নাচ করেন, তারা হলেন, মিনাল, মুনতাহা, জাইমা সারিকা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৭ বছর ৬ মাসেও শেষ হয়নি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কা...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজের কোন অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ শেষ হয়...
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুজন ফের গ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সা...
কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রেই লুকানো অস্ত্র! ডিবি অভিযানে...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লায় একটি মাদক নিরাময় কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। সেখান...
কুমিল্লায় বিক্ষোভের মুখে বিচারপতি
নিজস্ব প্রতিবেদক।এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের নির্বাচনে এসে এপেক্সিয়ানদের প্রতিবাদের মুখে পড়েন হা...
কুমিল্লা ধর্মসাগর পাড়ে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ১২ ঘণ্টার...
স্টাফ রিপোর্টারকুমিল্লার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছ...
চান্দিনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সাত গ্রামবাসীর মানব...
সোহেল রানাচান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী ঢাকা-চট্...