প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:01 AM
মুরাদনগর বাঙ্গরায় ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৫০ পিস ইয়াবাসহ ইয়াছমিন আক্তার (৩৪) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এর নির্দেশনায় ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা-রামচন্দ্রপুরগামী সড়ক এলাকায় এসআই রিয়াজুল মোস্তফা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইয়াছমিন আক্তারকে আটক করে। আটকের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত নারী উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এই কারবারের সঙ্গে আরো কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...