প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:04 AM
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কুমিল্লা-৫ এর নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান জসিম উদ্দিন জসিম।
সাক্ষাৎকালে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানসহ কেন্দ্রীয় বিএনপি এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জসিম উদ্দিন জসিম বলেন, দলের প্রতি জনগণের আস্থা ও নেতাকর্মীদের ত্যাগ-পরিশ্রমের ফলেই তিনি বিজয় অর্জন করেছেন। আগামী দিনে কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নবনির্বাচিত এই সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শ ধারণ করে কাজ করতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, জসিম উদ্দিন জসিম কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১০ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...