প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Feb 2026, 11:37 PM
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলো
এফএনএস বিদেশ
কারণ স্থানীয় ছুটির কারণে যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে লেনদেন কম, তাই বিশ্ববাজারে কমেছে সোনার দাম। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬.৩২ ডলার। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) তথ্য প্রকাশের পর শুক্রবার সোনার যে উল্লম্ফন হয়েছিল, তার কিছুটা অংশ আজ ফিরে এসেছে। কম লেনদেন এবং নতুন কোনো শক্তিশালী ইতিবাচক কারণ না থাকায় সোনার দাম চাপের মুখে পড়েছে। তিনি আরও জানান, এদিন বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিয়েছেন। এদিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে উপলক্ষে এবং চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে বাজার বন্ধ ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০.২ শতাংশ, যা ডিসেম্বরের ০.৩ শতাংশ বৃদ্ধির তুলনায় কম। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, জানুয়ারিতে এই হার ০.৩ শতাংশ হবে। শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, সুদের হার ভবিষ্যতে কমতে পারে, তবে পরিসেবাখাতে মূল্যস্ফীতি এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আগামী ১৮ মার্চের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে চলতি বছরে মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। প্রথম দফা সুদ কমানোর সম্ভাবনা জুলাই মাসে। এদিকে ভূরাজনৈতিক অঙ্গনে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির দুই কর্মকর্তা জানিয়েছেন। সূত্র: রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে...
ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাই...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দে...
কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার ছিন্নমূল হকার সমিতিতে সরকারি চাকুরীজীবি, আইনজীবী, প্রতি...
মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচন...
আবুল কালাম আজাদ"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে জাতীয়...
অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউয়ের কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশার শর্ত ভঙ্গ করে ভবনের গ্যা...
এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
অশোক বড়ুয়াকুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের...