প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:03 AM
ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধে তরুণদের সচেতনতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার তত্ত্বাবধানে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আহাম্মদ (লাভলু)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান মজুমদার (সোহেল)।
বিচারকমণ্ডলীতে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও ব্রাহ্মণপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ মো. খোরশেদ আলম, বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক বহ্নি শিখা মজুমদার এবং আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুজিবুর রহমান। টাইমওয়াচ হিসেবে দায়িত্ব পালন করেন টাকই উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মহসিন আলম।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।” চূড়ান্ত পর্বে “দুর্নীতি প্রতিরোধে তরুণ্যের ভূমিকাই মুখ্য” শীর্ষক বিষয়ে শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উদাহরণের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে নৈতিকতা ও সততা চর্চার গুরুত্ব ব্যাখ্যা করেন তাঁরা।
প্রতিযোগিতায় ৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়। ৭৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...