প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:44 AM
ব্রাহ্মণপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
মো. আনোয়ারুল ইসলাম
মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার ( ২৪ জুন ) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্য সহকারীদের দাবি গুলোর মধ্যে রয়েছে, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে "উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা, চাকুরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, মাঠ পর্যায়ে বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা।
বক্তারা বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচী চলমান থাকবে বলেও জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েশন ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সভাপতি মো. ইউসুফ সরকার, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...