প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:45 AM
বুড়িচংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
মো.জাকির হোসেন
কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু হয়েছে, এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকায় স্ত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ সাখাওয়াত হোসেন, তার বাড়ি কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের ধনেশ্বর এলাকায়। দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস।
তিনি জানান, মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এছাড়া আহত হয় তার স্ত্রী। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করে।
এছাড়া মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক...
কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২ সেপ্টেম্বর:কুমিল্লায় শ্রমিক কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের...
বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
সংবাদ বিজ্ঞপ্তি বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাব...
কাজী জসিম উদ্দিন নাঙ্গলকোটের বড়স্বাঙ্গিশ্বর বিদ্যানিকেতনের এ...
সাইফুল ইসলামকাজী জসিম উদ্দিন। কুমিল্লার নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি বড়স্বাঙ্গিশ্বর বিদ্যা...