প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:37 AM
ওমরা পালনে সৌদি আরব গেলেন কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে চার দিনের সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।
ওমরা পালন উপলক্ষে হাজী জসিম উদ্দিন মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মঙ্গল, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মায়ের সুস্থতা কামনা করবেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি কুমিল্লা-৫ আসনের সর্বস্তরের মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করবেন।
সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও নির্বাচনী এলাকার সকল মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে না পারায় তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
হাজী জসিম উদ্দিন বলেন,পবিত্র ভূমিতে গিয়ে আমি আমার দেশ, দলের নেতাকর্মী এবং কুমিল্লা-৫ আসনের জনগণের জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন। এদিকে তাঁর ওমরা পালনের সফরকে কেন্দ্র করে কুমিল্লা-৫ আসনের দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য এবং নিরাপদ সফর কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...