প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:17 AM
বুড়িচংয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা মামলার আসামি আত্মগোপনে থাকা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ জানুয়ারি বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ জানায়, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলকায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রী লিজা আক্তার (৩৪)কে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে চট্টগ্রামে বোনের বাড়িতে আত্মগোপনে চলে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া (৩৪)। নিহত পরিবারের তথ্যমতে (১৫ জানুয়ারি) মঙ্গলবার রাতে বুড়িচং থানার পুলিশের এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র্যাব-৭ এর সহযোগীতায় হত্যার আসামি দুলাল মিয়াকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত. তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন ছিলেন। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭) তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত (৭ জানুয়ারি) বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে ভয়াবহ নির্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তিনি মারা যান। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, লিজা আক্তারের হত্যা মামলার আসামি দুলাল মিয়াকে চট্টগ্রাম চান্দগাঁও বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...