প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Oct 2026, 9:51 AM
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম নুরুল ইসলাম আঃ হক স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে স্মরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম এই শিক্ষকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং আলেম-ওলামা ও মাশায়েখগণ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মরহুমের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। নুরুল ইসলাম আঃ হক স্যার শিক্ষকতার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবন, শিক্ষার্থীদের প্রতি স্নেহ ও দিকনির্দেশনা এবং জনকল্যাণমূলক ভূমিকা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রেখেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল্লাহ আল সাকি (সবুজ)। মরহুমের সুযোগ্য সন্তান মোঃ সোলাইমান ও তাঁর ভাইদের সার্বিক তত্ত্বাবধানে এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামশেদুল আলম,কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: মফিজুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন মাস্টার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মোঃ নজরুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান, মোঃ দুলাল হোসেন মাস্টার,মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।
পানুয়া দরবার শরীফের খলিফা মোঃ মোস্তফা জামাল, মোঃ ধনু মিয়া,মো: শফিক মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মা...