প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2026, 9:48 AM
ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ঘরোয়া লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ মাঠে রানীগাছ ফুটবল একাডেমির উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
ফাইনালে রানীগাছ সূর্যমুখী ফুটবল একাদশ ও রানীগাছ অগ্রণী ফুটবল একাদশ মুখোমুখি হয়। এক ঘণ্টার খেলায় দুই দলই জয়ের জন্য প্রাণপণ চেষ্টা চালায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানীগাছ সূর্যমুখী ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি ছিলেন এমসি সলিউশন বিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও মালয়েশিয়াপ্রবাসী মো. সোলাইমান, মিজানুর রহমান আকবর, মামুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া, মো. মাহফুজুর রহমান, মো. ইউসুফ সরকার, মো. অলি উল্লাহ, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, মো. শেখ সাদী, মো. মোস্তফা, ইসহাক ও মো. ইব্রাহিম খলিল।
এ সময় রানীগাছ এলাকার ফুটবলপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
খেলা শেষে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতার বিকাশ ঘটবে। এ ধরনের আয়োজন মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...