প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2026, 9:47 AM
বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার বুড়িচংয়ে জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার শংকুচাইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলার শিকার জাহানারা বেগম উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জাহানারা বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তাঁরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বয়োবৃদ্ধ নারীর ওপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী জাহানারা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
ভুক্তভোগীর ছেলে রমজান হোসেন অভিযোগ করে বলেন, মাদকের বিরোধিতা করার জের ধরে তাঁর মায়ের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি স্থানীয় প্রভাবশালীদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে, ঘটনার পর গত ৫ অক্টোবর ভুক্তভোগীর ছেলে রমজান হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মিজানুর রহমান (৬০)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।বুড়িচং থানা পুলিশ জানা, এ ঘটনায় মামলা দায়েরের পর মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন রমজান হোসেন, তামিম, রাজিব, ইঞ্জিনিয়ার রায়হান, শাওন, রাহিম, সাজ্জাদ হোসেন রানা, আরিফুল ইসলাম, সজিব, অন্তর, এনামুল, রিফাত, হাজী মো. সুমন ও হাজী মো. লুৎফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...