প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:14 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল মানুষের সমান ন্যায্য অধিকার নিশ্চিত করবো- মোবারক হোসাইন
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২৫ জানুয়ারি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোবারক হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, “এই জনপদে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা নুরুজ্জামান, দারুল কুরআনের চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম, ময়নামতি ছাত্রশিবির সভাপতি মোঃ আবু হানিফ, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুজন চৌধুরী এবং সাবেক সভাপতি আব্দুল্লাহ আল যোবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানজুড়ে ধর্মীয় আচার, কীর্তন, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার মাধ্যমে ভক্তবৃন্দ শান্তি ও কল্যাণ কামনা করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা আনন্দঘন হয়ে ওঠে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...