প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:15 AM
কুমিল্লা-১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন মোবাশ্বের আলম ভুঁইয়া
কাজী ইয়াকুব আলী নিমেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রোববার (২৫ জানুয়ারি) মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া। হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় আসনটিতে কাউকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। যেহেতু আদালতের রায়ে মোবাশ্বের আলম ভুঁইয়ার প্রার্থিতা বৈধ হয়েছে, তাই প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে বিএনপি-এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ জানুয়ারি) তিনি তথ্য জানান। এতে ভোটের লড়াইয়ে নামতে আর কোনো বাধা থাকলো না মোবাশ্বের আলম ভূঁইয়ার।
অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপির মনোনীত চূড়ান্ত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...