প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 5:50 AM
আজ ফকির মিন্নত আলী শাহ্ পীরসাহেবের ২৫ তম মৃত্যুবার্ষিকী
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক, জাতীয় সাংবাদিক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, ঞযব উধরষু ঘবি ঘধংঃরড়হ, দৈনিক কুমিল্লা কণ্ঠ, প্রতি সময় ও নতুন বাংলাদেশে.কম এর দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মু ফারুক হোসাইন জনির পিতা ফকির মিন্নত আলী শাহ্ পীর সাহেবের( সুন্নী আল-কাদরী) ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ এশা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক জনি ফারুক তার বাবার জন্য দেশ এবং দেশের বাইরে থাকা সকলের নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য ২০০০ সালের ২৭ জুন,দুপুর ১২:৩৮ মিনিটে সাংবাদিকের জনি ফারুক পিতা ফকির মিন্নত আলী শাহ্ পীরসাহেব (সুন্নি আল -কাদেরী) দুই ছেলে তিন মেয়ে এবং অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী রেখে ৫৯ বছর বয়সে দেবিদ্বার উপজেলার পৌর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ব্যক্তি জীবনে (কুমিল্লা ডি.সি) অফিসের একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী,সমাজসেবক,পরোপকারী, সৎ, ধার্মিক, আধ্যাত্মিক মানুষ এবং দেবিদ্বার (ফুরকানিয়া) ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...