প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:29 AM
কুমিল্লা-৭ আসনের বিএনপি প্রার্থী রেদোয়ানের জনসভায় জনতার ঢল
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। এতে ভোটের মাঠে ধানের শীষে লেগেছে বাড়তি আমেজ। নিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী উপদেষ্টা আব্দুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা একেএম সামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সফিকুর রহমান, আবু ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ, নূরুল ইসলাম ভূইয়া, আবুল বাসার, ফজলুল হক পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবদল যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা রাজিব আহমেদ ভূইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...