প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 7:53 AM
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আদিবা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আদিবা (১৯ মাস) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মুমিত মুনসীর মেয়ে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, আদিবা ঘরে ছিল। একসময় তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে বাড়ির পাশের পুকুরে খোঁজ নিলে আদিবাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান বলেন, শিশু আদিবাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা। আমরা শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...