প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:24 AM
ব্রাহ্মণপাড়ায় মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মো. আনোয়ারুল ইসলাম
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যাক্রমে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক সংগঠন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পল্লী বিদ্যুৎ, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাগিব হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ডা. সোহেল রানা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম, তথ্য সেবা কর্মকতা রিফাত আরা জান্নাত, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এনমুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম এমরান, এনামুল হক সবুজ, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, ওয়ালি উল্লাহ মৈশান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের আহবায়ক দিদরুল ইসলাম, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...