প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 8:12 AM
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা মহানগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, আদর্শ সদর দক্ষিণের ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, মহানগর উত্তর শাখার এস এম কলিমুল্লাহ, পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম, পরিবহন ফেডারেশনের সহ-সভাপতি নজরুল ইসলাম সেলিম, পূর্ব শাখার সভাপতি নূর হোসেন এবং বিশ্ববিদ্যালয় থানা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, “আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক জনসমাগম হবে। কুমিল্লা মহানগরী থেকে রেকর্ড সংখ্যক জনসমাগম নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
প্রধান বক্তা বলেন, “প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহর সাহায্য চেয়ে, তাঁর দরবারে নতজানু হয়ে নিজেদের মান উন্নয়ন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যেকের ভূমিকা অপরিহার্য।”
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ তার বক্তব্যে বলেন, “কবরের পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া কেউ মুক্তি পাবে না। তাই পরকালের কথা সর্বক্ষণ স্মরণ রেখে আমাদের জীবনের প্রতিটি কাজ করতে হবে। সহিহ কোরআন তেলাওয়াত শেখা ও জীবনে তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...