প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 8:55 AM
গাঁজা সেবনের দায়ে লালমাইয়ে ২ যুবকের কারাদণ্ড
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম মনোহরপুর গ্রামে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ জুন) দুপুরে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে লালমাই থানা পুলিশের একটি টিম। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান শাকিল (২৩) ও উমর ফারুক অপু (২১)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) এর গ ধারা লঙ্ঘনের অপরাধে মেহেদী হাসান শাকিলকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং উমর ফারুক অপুকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও, উভয়কে ১০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে মাদকদ্রব্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে প্রশাসন৷ এছাড়া, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হয়ে মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...