প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:14 AM
মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশন (ইউএই এআইডি) এর উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পবিত্র রমজান মাসে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মহতী দানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করছি।
খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ ১০ রকমের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...