প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:18 AM
কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
অশোক বড়ুয়া
গতকাল ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের পর থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহে দিবসটি পালনের আহ্বান জানানো হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিবছর যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে।
সারা বিশ্বের নারীর সমঅধিকার আদায় এবং নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আন্তর্জাতিক নারী দিবসের নারীর অধিকার সম্বলিত ঘোষণাপত্র পাঠ করেন ‘সৃষ্টি’র নির্বাহী পরিচালক সালমা আক্তার।
এ সময় বক্তব্য রাখেন রোটারিয়ান নারী নেত্রী দিলনাশি মোহসেন, প্রত্যয়-এর নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, হলুদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সংস্থাটির পরিচালক আবু তাহের রনি, ব্লাস্ট জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মো. সানাউল্লাহ, পেইজ-এর পরিচালক মৌসুমী আক্তার উর্মি, ব্লাস্ট কর্মকর্তা কানিজ ফাতেমা, পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এমদাদুল ইসলাম, ওয়াইডব্লিউসিএ প্রতিনিধি নাজমুন নাহার, এলডিপি পরিচালক মো. জহিরুল ইসলাম এবং সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।
পরে স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী নেতৃবৃন্দ বলেন, নারীসহ সকল নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তারা সরকারি-বেসরকারি সব পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নারীর প্রতি সকল প্রকার অসম্মানজনক, মর্যাদাহানিকর ও অশ্লীল শব্দ, বাক্য ও ভাষার ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নারী নেতৃবৃন্দ সন্ত্রাস, সাইবার বুলিং, ডিজিটাল হয়রানিসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...