প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:12 AM
ব্রাহ্মণপাড়ায় জেলা পরিষদের ডাকবাংলো পরিদর্শন করলেন প্রশাসক মোস্তাক মিয়া
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলো পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তিনি আকস্মিকভাবে এ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ইউএনও মাহমুদা জাহানের সঙ্গে মতবিনিময় করেন।
পরে উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, অলি উল্লাহ মৈশান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেন, ব্রাহ্মণপাড়ায় জেলা পরিষদের ডাকবাংলো সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা পরিষদের আওতাধীন উপজেলার সব প্রকল্পের সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...