প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:12 AM
আধুনিক ও মাদকমুক্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়া গঠনে সকলের সহযোগিতা চান এমপি জসিম উদ্দিন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, তাঁর নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে তিনি সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। তিনি বলেন, এই এলাকার জনগণই আমার প্রাণ। আমি জনগণের সেবক, আর জনগণের সেবা করার জন্যই আমার জন্ম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২১ মার্চ) সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী দড়িয়ারপাড় ঈদগাহ মাঠে নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সাংসদ জসিম উদ্দিন জসিম আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চান। তিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করতে পারব, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এ বিষয়ে কোনো আপস করা হবে না।
ঈদের এই আনন্দঘন পরিবেশে তাঁর এমন বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই তাঁর ঘোষণাকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উদ্যোগের প্রতি সমর্থন জানান।
স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধির এমন প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। ঈদগাহ মাঠে নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...