প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:13 AM
মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কুসিক প্রশাসকের গুরুত্বারোপ
আয়েশা আক্তার
ঈদের ছুটি শেষে জনস্বার্থে আবারও জোরালোভাবে শুরু হয়েছে মশা নিধন কর্মসূচি। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গতকাল মঙ্গলবার সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে মশক নিধন কর্মসূচীর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম জোরালোভাবে চালু করার দিক নির্দেশনা প্রদান করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দিয়েছেন, যেন নিয়মিত ও কার্যকরভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং কোনো ওয়ার্ড এই কর্মসূচির বাইরে না থাকে। তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর। নগরবাসীর সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এদিকে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তির সঙ্গে তার ন্যূনতম সম্পর্কও নেই।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজারো মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করেন। বিপুল জনসমাগমের মধ্যে কিছু বিতর্কিত ব্যক্তি তার সঙ্গে ছবি তুলেছে বলে পরে জানতে পারেন তিনি। এ প্রসঙ্গে টিপু বলেন, “কেউ যদি এসব ছবি বা বিষয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, তবে আমাকে সরাসরি অবগত করার অনুরোধ করছি।
তিনি আরও জানান, জনসমাগমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হয়নি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মহানগরবাসীর সুচিন্তিত মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের ম...
আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দ...
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...