প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:19 AM
কুমিল্লায় র্যাবের হাতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তি
গত ২৩ শে মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাশারিপট্টি মাজার গলিতে কিশোর গ্যাং কর্তৃক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাং লিডার সায়েমকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি। বান্ধবীকে উত্যাক্ত করায় ভিকটিম বিজয় কিশোর গ্যাং লিডার সায়েমকে বাধা প্রদান করায় সায়েম ভিকটিমকে মারপিট করার হুমকি প্রদান করাসহ মারপিট করার সুযোগ খুজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ রাত সাড়ে ১০ টায় কিশোর গ্যাং লিডার সায়েম বিজয়ের বাড়ীতে গিয়ে তাকে বাড়ী থেকে ডেকে কাশারিপট্টি মাজার গলিতে নিয়ে আসে এবং অন্যান্য কিশোর গ্যাং সদস্যদের সহায়তায় কিশোর গ্যাং লিডার সায়েম সুইচ গিয়ার চাকু দিয়ে বিজয়ের বাম পায়ের রানে ও হাতে এলোপাড়ি কোপ মারে। একই সাথে অন্যান্য কিশোর গ্যাং সদস্যরা ভিকটিম বিজয়কে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে ভিকটিম বিজয় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিজয়ের মা বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৪, তাং-২৪/০৩/২০২৬ইং। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে র্যাব কার্যক্রম শুরু করে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং লিডার সায়েম আহমেদ (২২), পিতা-কাইয়ূম মিয়া, সাং-ব্রজপুর মৌলভীপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা’কে ২৪ মার্চ রাতে র্যাবের অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ব্রজপুর মৌলভীপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...