প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Mar 2026, 9:13 PM
ক্রোয়েশিয়া ম্যাচের আগে ফের দুঃসংবাদ ব্রাজিল শিবিরে
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে সর্বশেষ ম্যাচে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। যদিও তাদের ফ্রান্সে কাছে হারের তিক্ততা এখনও ঘোচেনি। তার ওপর এসেছে রাফিনিয়ার মতো ফর্মে থাকা ফরোয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের চোট। বার্সেলোনার এই তারকা ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ক্রোয়েশিয়া ম্যাচের আগে আরও চোটের শঙ্কায় রয়েছে সেলেসাও শিবির। আগামী বুধবার ভোরে অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। যার আগে অনুশীলন করেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু সেখানে ছিলেন না দলের অন্যতম প্রধান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। এই রিয়াল মাদ্রিদ তারকাকে অনুশীলনের বদলে ওরল্যান্ডোর জিম এবং তারপর চিকিৎসা নিতে দেখা গেছে বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ঊরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন ভিনিসিয়ুস। এরপর শুক্রবার পরীক্ষায় তার কোনো চোট ধরা পড়েনি। তবুও সতর্কতাস্বরূপ দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। বিষয়টিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ওয়ার্কলোড নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছে এবং ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী। একইসঙ্গে রিয়াল মাদ্রিদও ব্রাজিল তারকার দিকে নজর রেখেছে, যেহেতু পরবর্তী সপ্তাহেই তাদের বড় ম্যাচ। লস ব্লাঙ্কোসরা আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে লড়বে। এদিকে, কিছুটা অস্বস্তিতে ভোগায় ফরাসিদের বিপক্ষে খেলেননি পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। আসন্ন ম্যাচের আগে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। গত ম্যাচের আগে কোমরের দিকে তার ব্যথা আছে বলে জানিয়েছিল পিএসজি, সে কারণে আর কোনো ঝুঁকি নেয়নি ব্রাজিলও। ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে তার জাতীয় দলের জার্সিতে ফেরারও সম্ভাবনা রয়েছে। রাফিনিয়া ছাড়াও চোটে পড়ায় পরের ম্যাচে ব্রাজিলের একাদশে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন দানিলো। গ্লোবো বলছে, ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ আনচেলত্তি অফেন্সিভ ও ডিফেন্সিভ দুটি গ্রুপ ভাগ করেছেন। যেখানে ব্রেমারের পাশে দানিলো এবং লিও পেরেইরা ও ডগলাস সান্তোসকে নিয়ে একটি গ্রুপ, তাদের সামনে ক্যাসেমিরো ও আন্দ্রে সান্তোস। আরেক লাইনআপে মার্কিনিয়োসের ডানপাশে ইবানেজ, ভিটর রেইস ও কাইকি ব্রুনো এবং সামনে থাকবেন ফ্যাবিনিয়ো ও দানিলো সান্তোস। যদিও এগুলো কেবল পরীক্ষা-নিরীক্ষাও হতে পারে কোচের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইথানকে গুলির ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৩ গ্রেপ্তার
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছা...
কুমিল্লা সিটির উন্নয়নে ১,৫৯৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট
আয়েশা আক্তারকুমিল্লা নগরকে আরও আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...
কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধন
কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে কুমিল্লা পুৃলিশ ইন কান্দিরপার সড়কে মাদক বিরোধী মানববন্ধন ও ...
ইউজিসির মেধাবৃত্তি পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্...
কুবি প্রতিনিধিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ...
জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি
প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরা ব্রাজিলকে চমৎকার এক গোলে হতবাক করে দিলেন কাইশু সানো। জবাবে প্রতিপক্ষের ওপ...
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে বৃত্তি সনদ ও পুরস্কার...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ...