...
শিরোনাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜ চলতি বছরে হচ্ছেনা বিপিএল ⁜ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া ⁜ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা ⁜ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি ⁜ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ⁜ ডলারের দাম আরও কমেছে ⁜ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের ⁜ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ ⁜ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ⁜ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি ⁜ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স ⁜ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি? ⁜ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার ⁜ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব ⁜ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত ⁜ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Apr 2026, 11:38 AM

...
এবার পদোন্নতি বোর্ড ও সিন্ডিকেট সভা বন্ধে উপাচার্যকে হুমকির অভিযোগ কুবির বিএনপিপন্থি শিক্ষকদের একাংশের বিরুদ্ধে News Image

কুবি প্রতিনিধি 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করা, পদোন্নতি বোর্ড বন্ধ রাখা এবং শর্ত সাপেক্ষে সিন্ডিকেট সভা আয়োজন করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিপন্থি শিক্ষকদের একাংশের বিরুদ্ধে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপাচার্য দপ্তরে গিয়ে এ ধরনের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
দপ্তর সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, শিক্ষক সমিতির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন উপাচার্য দপ্তরে গিয়ে পদোন্নতি বোর্ড বন্ধ রাখতে এবং তাদের দেওয়া শর্ত মেনে সিন্ডিকেট সভা আয়োজন করতে বলেন। এসময় তারা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে হুমকি দেন বলেও জানা যায়।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, 'তিনজন শিক্ষক উপাচার্য দপ্তরে এসে সব ধরনের সিন্ডিকেট সভা ও শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি বোর্ড স্থগিত রাখার কথা বলেন। পাশাপাশি, যদি সিন্ডিকেট সভা আয়োজন করা হয়, তাহলে সাবেক রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার ও কর্মকর্তা জাকির হোসেনের ফাইল উত্থাপন না করার শর্ত দেন।'
তিনি আরও বলেন, 'শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে তারা এসব কার্যক্রম বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি করেন। এর আগেও সিন্ডিকেট সভার তিনবার তারিখ নির্ধারণ করা হলেও তাদের বাধার কারণে তা অনুষ্ঠিত হয়নি।'
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'আমি এ ধরনের কোনো কথা বলিনি।'



শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, 'এ বিষয়ে এখন কোনো মন্তব্য করবো না। আমরা এমন কোনো বক্তব্য দিইনি। যারা এ ধরনের অভিযোগ দিয়েছেন তাদেরকে নিয়ে আসো সামনাসামনি কথা বলব।'


উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'তিনজন শিক্ষক (উপরে উল্লিখিত) আমার কাছে এসে পদোন্নতি বোর্ড না করার কথা বলেছেন। এছাড়া সিন্ডিকেট সভা হলে নির্দিষ্ট দুজনের ফাইল উত্থাপন না করার শর্ত দেন।'


তিনি আরও বলেন, 'গত তিন মাস ধরে আমরা চাইলেও সিন্ডিকেট সভা আয়োজন করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। দ্রুত একটি সিন্ডিকেট সভা আয়োজনের মাধ্যমে সেগুলো নিষ্পত্তির চেষ্টা করা হবে।'


প্রসঙ্গত, সাবেক রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে বর্তমানে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। এছাড়া কর্মকর্তা জাকির হোসেনকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগসহ বিভিন্ন কারণে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপরিউক্ত দুইজনের সাময়িক বহিষ্কার করা হলেও তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেটে উত্থাপন করে শাস্তি দেওয়ার কথা রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...

ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন

২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...

চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছরে হচ্ছেনা বিপিএল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
➤ চলতি বছরে হচ্ছেনা বিপিএল
➤ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
➤ শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
➤ ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
➤ কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
➤ ডলারের দাম আরও কমেছে
➤ জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
➤ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ
➤ বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
➤ কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার ¯^য়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
➤ নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স
➤ শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
➤ প্রকাশ পেলো ‘আন্ধার’-এর প্রথম পোস্টার
➤ নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
➤ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামলা চূড়ান্ত
➤ কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir