প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 Apr 2026, 10:14 PM
এবার সালমান-নয়নতারার সাথে যোগ দিচ্ছেন অনিল কাপুর
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে নতুন একটি বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ভামসি পাইডিপল্লি। প্রযোজনায় আছেন দিল রাজু। ইতোমধ্যেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এর আগে নিশ্চিত করা হয়েছে, এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এবার শোনা যাচ্ছে, আরও দুই তারকা এতে অংশ নেবেন। তাদের একজন অরবিন্দ স্বামী। আর চমক হিসেবে এতে থাকছেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত অভিনেতা অনিল কাপুর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ছবির নির্মাতা দল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘এসভিসি তেষট্টি’। জানা গেছে, ছবিটি হবে বড় পরিসরের একটি অ্যাকশন-থ্রিলার, যেখানে থাকবে শক্তিশালী আবেগঘন গল্প। নির্মাতা ভামসি পাইডিপল্লি এই ছবিতে সালমান খানকে একেবারে নতুন রূপে হাজির করতে চান। সেই খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এই ছবিতে হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। নির্মাতারা এটিকে সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করছেন। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই দৃশ্যধারণ শুরু হবে এবং ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...