প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:02 AM
কুমিল্লায় ডিবির অভিযানে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে| এ সময় চোরাই একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়| একই দিনে আরেক অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ এক বাসচালককেও আটক করা হয়েছে| শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ|
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে একটি সংঘবদ্ধ চোরচক্র চোরাই সিএনজি বিক্রির উদ্দেশ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবস্থান করছে| তথ্যের সত্যতা যাচাই করে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালায়|
অভিযানে বুড়িচংয়ের নিমসার বাজার এলাকা থেকে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়| গ্রেফতারকৃতরা হলেন—চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মো. আল আমিন (৩০), কুমিল্লার বুড়িচং উপজেলার মো. লিটন (৪০) ও মো. আলামিন (৩৫), এবং লালমাই উপজেলার মো. এরশাদ (৪৫)|
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও এক সদস্য মো. সোহেল (৩৫)-কে গ্রেফতার করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সম্প্রতি চাঁদপুর এলাকা থেকে সিএনজি চুরি করে কুমিল্লায় এনে বিক্রির চেষ্টা করছিল| যাচাই-বাছাইয়ে দেখা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার চোরচক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় হত্যা, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে| এর মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৭টি এবং লিটনের বিরুদ্ধে ৫টিসহ মোট ১৭টির বেশি মামলা রয়েছে|
এদিকে, একই দিনে পরিচালিত আরেকটি অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি এস আলম পরিবহনের বাস থেকে চালক মাহমুদুর করিম (৪৫)-কে ৩০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ| কুমিল্লা জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...