...
শিরোনাম
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো ⁜ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি ⁜ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল ⁜ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’ ⁜ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের ⁜ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড ⁜ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে ⁜ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮ ⁜ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে ⁜ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট ⁜ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল ⁜ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’ ⁜ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান ⁜ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া ⁜ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 20 Apr 2026, 8:50 PM

...
জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান| রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪| দেশটির উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে| একইসঙ্গে উপকূলীয় এলাকাগুলো থেকে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে| মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে তিন মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা| জাপান আবহাওয়া সংস্থা ইওয়াতে প্রিফেকচার এবং হোক্কাইডো ও আওমোরির কিছু অংশে তিন মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে| এছাড়া উত্তর-পূর্ব জাপানের অন্যান্য এলাকায় এক মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা রয়েছে উল্লেখ করে সতর্কবার্তা দেয়া হয়েছে| যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, জাপানের হনশু দ্বীপের পূর্ব উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪| পরে এই সুনামি সতর্কতা জারি করা হয়| অবশ্য পরে জাপানের জাতীয় সংস্থা ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৭.৫ বলে জানায়, যদিও এই পার্থক্যের কারণ স্পষ্ট নয়| জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সরকার একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে বলে জানান| তিনি বলেন, ‘যেসব এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে, সেখানকার বাসিন্দাদের অবিল¤ে^ উঁচু জায়গা বা নির্ধারিত নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে|’ তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এবং জনগণকে দ্রুত ও সঠিক তথ্য দেয়ার জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে| তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা মানবিক ও ভৌত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছি| শিগগিরই বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে|’ এদিকে টোকিও থেকে শিন-আওমোরি পর্যন্ত চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে এনএইচকে|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...

কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি

‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...

দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
➤ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
➤ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
➤ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
➤ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
➤ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
➤ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
➤ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
➤ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
➤ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
➤ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
➤ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
➤ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
➤ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir