প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 25 Apr 2026, 9:44 PM
নতুন পরিচয়ে আরশ খানের যাত্রা
এফএনএস বিনোদন:
ছোটপর্দার জনপ্রিয় মুখ আরশ খান এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে পা রাখলেন ব্যবসায়| ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে নতুন একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি| গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই অভিনেতা| দীর্ঘদিনের ইচ্ছার কথাও জানিয়েছেন আরশ| সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটা ব্যবসা থাকবে| আলহামদুলিল্লাহ ছোট পরিসরে শুরু করেছি|” নতুন এই সেলুনের মাধ্যমেই তার উদ্যোক্তা জীবনের সূচনা হলো| নিজের শেকড়ের কথাও ভুলে যাননি এই অভিনেতা| মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে সেবার মূল্য নির্ধারণ করেছেন বলে জানান তিনি| বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যেন সেবা সহজলভ্য হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়েছেন| সবশেষে সবার কাছে দোয়া চেয়েছেন আরশ খান| তার ভাষায়, “আমাকে সুযোগ করে দেবেন যেন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি|” তার এই উদ্যোগ ইতোমধ্যেই সহকর্মী ও ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে| মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন অনেকেই, তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ| অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ| সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক| পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি| চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটিও দর্শকদের নজর কাড়ে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...