প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 3:08 PM
কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড
কুবি প্রতিনিধি
বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতির আয়োজনে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ের ‘অ্যাপেক্স, জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫থ। আগামী ২১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জেলার প্রথম পর্যায়ের প্রতিযোগিতা। মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলন বিষয়গুলো জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার।
জানা যায়, কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী ২১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জেলার প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।
জেলার প্রথম পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে নির্বাচিতরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (ওডব্লিউএইএও), এশিয়া-প্যাসিফিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (এপিএএও) এবং আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (আইএও)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বিশেষ সাফল্য অর্জনকারীরা পাবে পুরস্কার এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি সহায়তা।
কুবি সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, ‘বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত "২০তম বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৫" কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এখান থেকে ৩০ জনকে বাছাই করে জাতীয় বা দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা আশা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...