প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 3:10 PM
লালমাইয়ে নিষিদ্ধ পলিথিন রাখায় জরিমানা
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাগমারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে লালমাই থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০০ টাকা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০০০ টাকাসহ মোট ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার আইনানুগভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পলিথিনের ব্যবহার বন্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বাগমারা বাজারের এক ব্যবসায়ীকে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ১০০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...