প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:39 AM
ব্রাহ্মণপাড়ায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
জাতীয় ভূমি সপ্তাহ ও ভূমি মেলার অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল মঙ্গলবার (২৭ মে) মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ভুমি সপ্তাহের সমাপনী দিনে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মানস কুমার প্রমুখ।
বিচারকের দায়িত্ব পালন করেন চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক মো. সাজ্জাদ হোসেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক আক্তার আখন্দ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রাভাষক মো. সুমন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদুল ইসলাম মাহফুজ, দ্বিতীয় স্থান অধিকার করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছাম্মাদ সুমাইয়া আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...