...
শিরোনাম
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী ⁜ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা ⁜ মেসিদের একাদশ কেমন হতে পারে ⁜ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম ⁜ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব ⁜ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর ⁜ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১ ⁜ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা ⁜ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন ⁜ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ⁜ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ ⁜ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত ⁜ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে ⁜ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ⁜ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত ⁜ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 May 2026, 12:10 AM

...
কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের News Image
নিজস্ব প্রতিবেদক 

দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম চালিকাশক্তি হিসেবে স্বীকৃত চামড়া শিল্পে বিগত কয়েক বছর ধরে মারাত্মক ধস নেমেছে। এই ধারাবাহিক মন্দার কারণে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কওমি মাদ্রাসাগুলো। কোরবানির মৌসুমে সংগৃহীত চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো এখন প্রকট আর্থিক সংকটে ভুগছে। ফলে লাখ লাখ অসচ্ছল ও এতিম ছাত্রের ভরণপোষণ এবং দ্বীনি শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চামড়া শিল্পের বর্তমান সংকট ও কওমি মাদ্রাসাগুলোর ওপর এর নেতিবাচক প্রভাবের চিত্র তুলে ধরেন নেতৃবৃন্দ। 

সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের কওমি মাদ্রাসাগুলো কোরবানির ঈদে চামড়া সংগ্রহ করে আসছে। এই চামড়া বিক্রির পুরো টাকা ব্যয় করা হয় মাদ্রাসার অসহায়, দুস্থ ও অবহেলিত এতিম শিশুদের পেছনে। মাদ্রাসা কর্তৃপক্ষ এই অর্থ দিয়ে ছাত্রদের আবাসন, খাদ্য, চিকিৎসা ও বিনামূল্যে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করে থাকে। সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং এতিম শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাগুলোর এই প্রশংসনীয় ভূমিকা সর্বজনস্বীকৃত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত সরকারের আমল থেকে শুরু হওয়া অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে চামড়ার বাজার আজ তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান বাজারে চামড়ার দাম এতোটাই কমে গেছে যে, তা সংগ্রহ ও পরিবহনের ন্যূনতম খরচও উঠছে না। মাঠপর্যায় থেকে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, লবণ দেওয়া এবং আড়তে নেওয়ার যাতায়াত খরচ চামড়ার বিক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে লাভ হওয়া তো দূরের কথা, চামড়া সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসাগুলো উল্টো বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। চামড়া খাতের এই বিপর্যয় কওমি মাদ্রাসাগুলোর আয়ের প্রধান উৎসে বড় আঘাত হেনেছে। 

সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা সংগঠনের নেতৃবৃন্দ চামড়া শিল্পকে সিন্ডিকেটমুক্ত করা, সরকারিভাবে ন্যায্য মূল্যে নিশ্চিত ও চামড়ার বিক্রয় বাজার উন্মুক্ত করা ও চামড়া শিল্পের এই ধস ঠেকাতে এবং কওমি মাদ্রাসাগুলোকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক, কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম জিলানী। উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের মধ্যে  হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা নজির আহমেদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা এয়াকুব আলী, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।   



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী| কন্যাসন্তানে...

সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা

এফএনএস বিদেশ: হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় একটি তেল ট্যা...

মেসিদের একাদশ কেমন হতে পারে
মেসিদের একাদশ কেমন হতে পারে

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। তাতে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন জিইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।তবে পা হ...

আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ...

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বা...

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা...

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

রান্না করতে গিয়ে সাপের কামড়ে খাদিজা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ জুলাই...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
➤ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
➤ মেসিদের একাদশ কেমন হতে পারে
➤ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
➤ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
➤ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
➤ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
➤ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা
➤ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন
➤ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
➤ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
➤ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
➤ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
➤ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
➤ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
➤ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
➤ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir