প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 10:08 AM
মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে| সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য প্রতিযোগিতা আয়োজন করায় শিক্ষার্থীরা
ভোগান্তিতে পড়ে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা| বৃহস্পতিবার (২১ মে) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে| ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে|
জানা যায়, বৃহস্পতিবার মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতার সাংস্কৃতিক আইটেমের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| সেখানে কোনো ধরনের সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য পরিবেশন করতে বাধ্য করা হয় প্রতিযোগীদের| ফলে শিক্ষার্থীদের নৃত্যের সময় তাদের কানের কাছাকাছি মোবাইল ফোনে গান বাজিয়ে ধরে রাখতে হয়েছে অভিভাবকদের| এতে সঠিকভাবে নৃত্য পরিবেশন করতে পারেনি বলে অভিযোগ করেন প্রতিযোগীরা| নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, সাউন্ডের সমস্যার কারণে সে গান ঠিকভাবে শুনতে পারেনি, ফলে তাল ধরতে পারেনি এবং ভালোভাবে নাচও উপস্থাপন করতে পারেনি| এ ঘটনায় উপস্থিত অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এমন অব্যবস্থাপনা কাম্য নয়| তারা এ ধরনের আয়োজনে প্রয়োজনীয়
প্রস্তুতি ও দায়িত্বশীলতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন| এঅব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও বিচারকদের কাছে জানতে চাইলে তারা কো নো মন্তব্য করতে রাজি হননি| প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন বলেন, এধরনের অনুষ্ঠানের মূল
আকর্ষণ হলো নৃত্য প্রতিযোগিতা| সাউন্ড সিস্টেম না রাখাটা ঠিক হয়নি| এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ফোন কানের কাছে দিয়ে নৃত্য প্রতিযোগিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| যদি কোনো কারণে বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠান আয়োজন করা হলে সেখানে সাউন্ড সিস্টেম নিশ্চিত করতে হবে| বিষয়টি আমি খতিয়ে দেখছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...