...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ⁜ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি ⁜ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ⁜ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন ⁜ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল ⁜ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান। ⁜ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 May 2026, 8:00 PM

...
‘আরিরাং’ দিয়েই নতুন যুগের শুরু, বিটিএসের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা News Image

এফএনএস বিনোদন:

দীর্ঘ বিরতির পর আবারও বিশ^সংগীতের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ইঞঝ| সামরিক দায়িত্ব শেষে সাত সদস্য একত্র হয়ে প্রকাশ করেছে নতুন অ্যালবাম ‘আরিরাং’| আর ফিরেই যেন পুরোনো জাদুতে মুগ্ধ করেছে ভক্তদের| মুক্তির প্রথম সপ্তাহেই শুধু যুক্তরাষ্ট্রে অ্যালবামটির ৬ লাখ ৪১ হাজার কপি বিক্রি হয়েছে| পাশাপাশি ১১৫টি দেশের অ্যাপল মিউজিক চার্টের শীর্ষেও উঠে এসেছে এটি| বিশ^জুড়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠার পর বিটিএসকে ঘিরে একসময় প্রশ্ন উঠেছিল, তারা কি নিজেদের শিকড় থেকে দূরে সরে যাচ্ছে? বিশেষ করে ‘ডায়নামাইট’, ‘বাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’-এর মতো ইংরেজি গানের ব্যাপক সাফল্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়| তবে নতুন অ্যালবাম ‘আরিরাং’-এ দলটি আবার ফিরেছে নিজেদের পুরোনো হিপহপ ও র‌্যাপনির্ভর ধারায়, যদিও এবার তা আরও পরিণত ও অভিজ্ঞতার ছোঁয়ায় ভিন্ন মাত্রা পেয়েছে| অ্যালবামটির নাম নেওয়া হয়েছে একটি প্রাচীন কোরীয় লোকগান থেকে| যদিও সদস্যরা বলছেন, তাঁরা জোর করে ‘কোরিয়ানত্ব’ তুলে ধরতে চাননি| তবু কোরীয় ভাষার ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত ছিল সচেতন| তাঁদের মতে, বিশ^মঞ্চে নিজের ভাষা ও সংস্কৃতির জায়গা আরও শক্ত করতেই এই পথ বেছে নেওয়া হয়েছে| দীর্ঘ ১৮ মাসের সামরিক জীবন জগ-এর ব্যক্তিগত জীবনেও বড় প্রভাব ফেলেছে| অনিদ্রা, মানসিক চাপ আর নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্নের ভেতর দিয়েই কেটেছে তাঁর সময়| তিনি বলেন, “আমি এখনো বেশ বিভ্রান্ত| সেনাবাহিনী থেকে ফেরার পর বুঝেছি, বিটিএসকে নিয়ে আমাদের ভেতরে এখনো অনেক প্রশ্ন আছে| তবে এই ১৪টি গানের মধ্যেই হয়তো সেই উত্তরগুলো পাওয়া যাবে|” একই ধরনের দ্বন্দ্ব ছিল ঔ-ঐড়ঢ়ব-এর মনেও| বিশ^জুড়ে অগণিত মানুষের ভালোবাসা আর জনপ্রিয়তা তাঁকে অনেক সময় ভয় পাইয়ে দিত| তাঁর ভাষায়, “মনে হতো, সবাই যখন আমাকে হাততালি দিচ্ছে, তখনই হয়তো সব থামিয়ে দেওয়া উচিত| কিন্তু শেষ পর্যন্ত আমি আগুনটা আরও উজ্জ্বলভাবে জ্বালানোর পথটাই বেছে নিয়েছি|” অন্যদিকে ঝঁমধ মনে করেন, বিটিএসের পুনর্মিলন নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না| তিনি বলেন, “আমরা আলাদা কাজ করেছি কারণ তখন দল হিসেবে কাজ করা সম্ভব ছিল না| কিন্তু আমি সবসময়ই জানতাম, আমরা আবার এক হব|” নতুন অ্যালবামের পরিকল্পনা নিয়েও বেশ স্পষ্ট ছিলেন আরএম| তাঁর মতে, নিজেদের চ্যালেঞ্জ না করতে পারলে দল চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই| তিনি বলেন, “পৃথিবীকে দেখাতে হবে আমরা এখনো নতুন কিছু খুঁজছি| শেষ সীমায় পৌঁছানো আমাদের জন্য যথেষ্ট নয়|” বয়সে সবচেয়ে বড় সদস্য ঔরহ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সবার আগে| সামরিক দায়িত্ব শেষে তিনি অলিম্পিক গেমস প্যারিস ২০২৪-এ মশাল বহন করেন এবং একক সংগীত নিয়েও কাজ করেন| তবু তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দল| জিন বলেন, “যদি দল না থাকে, তাহলে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না|” সবচেয়ে কম বয়সী সদস্য ঔঁহমশড়ড়শ এখনো নিজেকে পুরোপুরি পপস্টার ভাবতে পারেন না| অথচ তাঁর একক গান ‘সেভেন’ ২০২৩ সালে স্পটিফাইয়ের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গানগুলোর একটি ছিল| বিনয়ী কণ্ঠে তিনি বলেন, “মানুষ আমাকে স্টার ভাবে, এটাই আমার কাছে বড় ব্যাপার| তাই আমি আরও ভালো করতে চাই|” ঔরসরহ-এর ভাষায়, বিটিএস এখন তাঁর জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার| তিনি বলেন, “আমি একজন ব্যক্তি হিসেবেও আরও ভালো গায়ক হতে চাই| কারণ আমার টিমমেটরা এতটাই অসাধারণ যে তাঁদের পাশে টিকে থাকতে হলে আমাকে আরও উন্নতি করতে হবে|” নিজের একক অ্যালবাম ‘লেওভার’ নিয়ে কথা বলতে গিয়ে ঠ বলেন, “এই অ্যালবাম না এলে হয়তো মানুষ আমাকে শুধু একজন নৃত্যশিল্পী বা গায়ক হিসেবেই চিনত| আমার ভেতরের নানা রং প্রকাশ পেত না|” নতুন অ্যালবামের গান ˆতরির সময় প্রায় দুই মাস একসঙ্গে লস অ্যাঞ্জেলেসে ছিলেন সদস্যরা| প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্টুডিওতে কাজ করেছেন তাঁরা| আন্তর্জাতিক প্রযোজক ও শিল্পীদের সঙ্গেও হয়েছে সহযোগিতা| তবে পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেক সদস্যের আলাদা ¯^র ও ব্যক্তিত্বকে| বিটিএসের শুরুটা ছিল র‌্যাপভিত্তিক আগ্রাসী হিপহপ ধাঁচে| সময়ের সঙ্গে তাঁদের সংগীত বদলেছে, বিশ^সংগীতের মূলধারায়ও জায়গা করে নিয়েছে| কিন্তু ‘আরিরাং’-এ তাঁরা যেন আবার ফিরে গেছেন সেই শুরুর শক্তি আর ক্ষুধায়| আরএম বলেন, “২০১৩ সালে যেভাবে বিশ^কে কিছু দেখানোর তীব্র ইচ্ছা ছিল, সেই অনুভূতিটা আবার ফিরে এসেছে|” দীর্ঘ বিরতি, সামরিক জীবন, একক ক্যারিয়ার, মানসিক চাপ, বিশ^খ্যাতির বোঝা, সবকিছু পেরিয়ে বিটিএস এখন যেন নতুন এক অধ্যায়ে দাঁড়িয়ে| যেখানে প্রতিযোগিতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংগীতকে উপভোগ করা| সুগার কথায়, “আগে আমরা শুধু লক্ষ্য অর্জনের পেছনে ছুটতাম| এখন মনে হয়, একটু শান্ত হয়ে কাজটা উপভোগ করাও দরকার|”




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...

আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...

চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...

কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...

আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...

ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...

লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
➤ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
➤ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
➤ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
➤ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
➤ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
➤ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান।
➤ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir