প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:35 AM
কুমিল্লায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ ইউএনও মাহমুদা জাহান
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
মঙ্গলবার (২ জুন) জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ অর্জনের খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা আনোয়ার হোসেন পাশা বলেন, ইউএনও মাহমুদা জাহানের এই অর্জন ব্রাহ্মণপাড়ার জন্য গর্বের। তাঁর নেতৃত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, তিনি একজন কর্মঠ ও শিক্ষাবান্ধব প্রশাসক। শিক্ষার উন্নয়নে তাঁর আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু বলেন, এই স্বীকৃতি তাঁর নিরলস পরিশ্রমের ফল। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, ইউএনও মহোদয়ের সহযোগিতা ও দিকনির্দেশনায় উপজেলার প্রাথমিক শিক্ষায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, এই স্বীকৃতি আমার একার নয়; এটি ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...