...
শিরোনাম
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায় ⁜ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ⁜ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ⁜ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি ⁜ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর ⁜ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান ⁜ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ ⁜ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না ⁜ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 10:35 AM

...
চান্দিনায় তিন ফসলি জমি ও পুকুর ধ্বংসের মহোৎসব; News Image
সোহেল রানা:
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় সরকারি নিষেধাজ্ঞা ও স্থানীয় সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলি আবাদি জমি ধ্বংসের মহোৎসবে মেতেছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে-উপজেলার কেরণখাল ইউনিয়নে স্থানীয় এক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার যোগসাজশে ‘অবৈধ ড্রেজার’ বসিয়ে চলছে বালু তোলার ব্যবসা। আইনপ্রয়োগকারী সংস্থার নাকের ডগায় এই অবৈধ কর্মকাণ্ড চললেও অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। কোনো ধরনের ভ্রাম্যমাণ আদালত বা অভিযান না থাকায় স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বুধবার (০৩ জুন) দুপুরে সরেজমিনে উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড় কলাঁগাও গ্রামে গিয়ে দেখা যায়, সোনাপুর কমিউনিটি ক্লিনিকের দক্ষিণ ও সরকার বাড়ির পূর্বপাশে অবাধে চলছে বিশাল পুকুর ভরাটের কাজ। এই কাজের জন্য কেরণখাল ইউনিয়নের দোতলা কৃষি মাঠে দানবীয় ড্রেজার মেশিন বসিয়ে মাটির তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে চলা এই অবৈধ কর্মকাণ্ডের ফলে বিস্তীর্ণ একালাকার কয়েক বিঘা আবাদি কৃষি জমি ধ্বংস হচ্ছে। একই সাথে হুমকিতে পড়েছে গ্রামীণ পরিবেশ এবং কৃষকদের জীবন-জীবিকা।

স্থানীয়রা জানান, এই আবাদি কৃষি জমির মাটি বিক্রি করেছেন কেরণখাল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. সেলিম মিয়া। সেলিম মিয়া একজন জনপ্রতিনিধি হয়েও দীর্ঘদিন ধরে আইনকে তোয়াক্কা না করে আবাদি জমি নষ্টের এই অবৈধ ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। দীর্ঘ দিন ধরে ড্রেজার দিয়ে তলদেশ থেকে অনবরত বালু তোলার কারণে পানির নিচের মাটি সরে গিয়ে পার্শ্ববর্তী কৃষি জমিতে ভয়াবহ ধস নেমেছে। যেখানে কয়েক বছর আগেও প্রতি মৌসুমে ধান, সবজিসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হতো, সেখানে এখন শুধুই ভাঙনের ক্ষত, বিলিন হয়ে গেছে কয়েক বিঘা ফসলি জমি। আর তার কাছ থেকে মাটির চুক্তি নিয়ে মাঠে ড্রেজার বসিয়েছেন কেরণখাল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শামীম খন্দকার (৪০)। ক্ষমতার পালাবদলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কুচক্রী মহলটি এখন পুরো এলাকার কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক বুকফাটা আর্তনাদ নিয়ে বলেন, ড্রেজার দিয়ে যেভাবে গভীর থেকে বালু তোলা হচ্ছে, তাতে আমাদের চারপাশের আবাদি জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে আছে। কিন্তু আমরা অসহায়। মেম্বার আর শামীম খন্দকারের লোকজনের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। মুখ খুললেই রাজনৈতিক চাপ দেওয়া হয়, হামলা-মামলার ভয় দেখানো হয়।

কৃষকরা আরও জানান, কোরবানি ঈদের কয়েকদিন আগে থেকেই এই বালু উত্তোলন ও ভরাট কাজ চলছে। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি।

অভিযোগ অস্বিকার করে ১নং ওয়ার্ডের মেম্বার মো. সেলিম মিয়া বলেন, জমি আমার না, আমি মাটিও বিক্রি করি না। ড্রেজার আমি চালাই না। আপনি শামীম খন্দকারের সাথে কথা বলেন বলেই তিনি কল কেটে দেন।

অন্যদিকে, ড্রেজার চালনাকারী বিএনপির সাবেক ওই নেতা মো. শামীম খন্দকার বলেন, জমি ভরাট করতে গেলে বালু তো লাগেই। আমার জমির মাটি কেটে আমার কেনা জায়গা ভরাট করছি। আমরা সকলের সাথে যোগাযোগ করেই কাজ করছি।  

অথচ সম্প্রতি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, চান্দিনার কোথাও যেন ড্রেজার বসিয়ে কৃষি জমি নষ্ট করা না হয়। ড্রেজার চললেই সাথে সাথে আমাকে জানান, ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে প্রশাসন দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্যের এমন প্রকাশ্য ও কঠোর নির্দেশের পরও কেরণখাল ইউনিয়নে আবাদি জমি ধ্বংসের এই মহোৎসব কীভাবে চলছে-তা নিয়ে খোদ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি ধ্বংস কারীদের ছাড় নেই। আমি এখনই এসিল্যান্ড ও প্রশাসনকে নির্দেশ দিচ্ছি, খুব দ্রুতই ড্রোজার অপসারন করা হবে, সে যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে  চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইনজারুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিলো না, যেহেতু বিষয়টি জানতে পেরেছি, খোঁজ নিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশাসনের এই চেনা ‘আশ্বাসবাণীতে’ আস্থা রাখতে পারছেন না স্থানীয় ভুক্তভোগীরা। তারা চান, লোকদেখানো আশ্বাস নয়, অবিলম্বে স্পটে গিয়ে ড্রেজার ধ্বংস করা হোক এবং আবাদি জমিখেকো চক্রকে আইনের আওতায় এনে চান্দিনার কৃষি ও কৃষকের মেরুদণ্ড রক্ষা করা হোক।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার  লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...

নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...

কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ

জাহিদ পাটোয়ারীপ্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠা...

গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...

​মাহফুজ নান্টু কুমিল্লা​মাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...

কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন;  ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...

কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:‎‎“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...

ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
➤ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
➤ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
➤ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি
➤ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি
➤ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর
➤ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
➤ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
➤ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
➤ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir