প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:56 AM
নাঙ্গলকোটে বাল্য বিয়ে বন্ধ করলেন প্রশাসন
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোটে ৮ম শ্রেণী পড়ুয়া সুরাইয়া আক্তার নামে এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করেছেন এসিল্যান্ড। পাশাপাশি বাল্য বিবাহের আয়োজন করায় শিক্ষার্থীর অভিভাবকদের নিকট হতে মুচলেকা নেওয়াসহ কনের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের উরকুটি গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা এই বিবাহ বন্ধ করেন।
জানা যায়, উরকুটি গ্রামের প্রবাসী কামাল হোসেনের ১৪ বছর বয়সী মেয়ে ও সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তারকে পাশ্ববর্তী বায়রা গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ দেওয়ার সংবাদ পান সহকারি কমিশনার (ভূমি)। এ উপলক্ষে বুধবার কনের পিত্রালয়ে জাঁকজমকভাবে চলতে থাকে বিবাহ অনুষ্ঠান। সাথে চলতে থাকে আতœীয় স্বজনদের খাওয়া-দাওয়ার পর্ব। এরমধ্যে বিয়ে বাড়ীতে গিয়ে হাজির হন সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন। পরে তারা আইন অনুযায়ী শিক্ষার্থীর জম্ম সনদ ও স্কুলের কাগজপত্র যাচাই করে কনের বয়স ১৪ বছর হওয়ায় সাথে-সাথে বাল্য বিবাহ বন্ধ করে দেন। এসময় শিক্ষার্থীরা অভিভাবকরা বিবাহ দিবেনা বলে একটি মুচলেকা দেন এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা বলেন, মেয়ের বিবাহের বয়স পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহ বন্ধ করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বিয়ে দিবেনা মর্মে কনের অভিভাবকের মুচলেকা নেয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...