প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2026, 10:10 AM
চাঁদপুরে নিহত অজ্ঞাত যুবকের বাড়ি সিলেট
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় চাঁদপুর সদর উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ওই যুবকের পরিচয় সনাক্তকরণ করেছেন জেলা পিবিআই ও সদর মডেল থানা পুলিশ | সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম ওয়াসির আহমেদ ( ৩৫) | ,তার বাড়ী সিলেট শহরের কল কাকলি আবাসিক এলাকায় | চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ও সি ) মোঃ ফয়েজ আহমেদ এর দিকনির্দেশনায় সদর মডেল থানা পুলিশ স্বল্প সময়ের মধ্যেই অজ্ঞাত ওই যুবকের মরদেহের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন | নিহত ওই যুবকের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন | নিহত যুবক ওয়াসির আহমেদ প্রথমে সিলেট থেকে ঢাকা হয়ে লঞ্চে চাঁদপুরে আসেন | খবর পেয়ে ওই যুবকের পরিবারের লোকজন থানায় আসেন | পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের লোকজন লাশ নিয়ে যান | তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এস আই কামাল হোসেন ও দ্রুত প্রযুক্তির মাধ্যমে জেলা পিবিআই অফিসার মোঃ আরিফ অজ্ঞাত ওই যুবকের দ্রুত পরিচয় সনাক্তে কার্যক্রম পরিচালনা করেন | সড়ক দুর্ঘটনা ঘটানো ওই পরিবহনটি সনাক্তকরণ ও আটক এর লক্ষে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানান | উল্লেখ্য যে সোমবার (৬ জুলাই) ফজর নামাজের আগে বা পড়ে দুর্ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ওপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টীম এসে ডাকঘরের দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রীজের পাশে সড়কের পশ্চিম পাশ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে |
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...