প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2026, 10:11 AM
কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে প্রফেসর ড. এ জেড এম ওবায়দুল্লার যোগদান
কুমিল্লা ৭ জুলাই ;
বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক প্রফেসর ড. এ জেড এম ওবায়দুল্লা অদ্য সকালে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন। এ উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে নতুন অধ্যক্ষ মহোদয়কে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালক প্রফেসর এম রবিউজ্জামান ও উপপরিচালক ড . আব্দুল লতিফ,টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ কাজী মাহবুব হাসান এবং কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম। নবাগত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পক্ষে বোর্ড সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম, দ্য থিওসোফিক্যাল সোসাইটি- কুমিল্লা লজ সম্পাদক চন্দন দাস, রোটারি ক্লাব অব কুমিল্লা লালমাই সদ্য বিদায়ী সভাপতি এনামুল হক জুয়েল, কুমিল্লা ০৬ আসনের মাননীয় এমপির পিএস মেহেদী হাসান ও বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান রাজু ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রফেসর ড. ওবায়দুল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ইতোপূর্বে তিনি ফেনী টিচার্স ট্রেনিং কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...