প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:18 AM
বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি
কাজী খোরশেদ আলম
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর বিদ্যূৎ কেন্দ্রে সিলেট জেলার শাহজীবাজার থেকে ২৩০ কেভির একটি বৈদ্যূতিক লাইন এসেছে। বিশাল বিশাল টাওয়ারের মাধ্যমে এই হাইভোল্টেজের বিদ্যূৎতের তার নেওয়া হয়েছে। উপজেলার রাজাপুর মৌজায় কৃষি জমিতে উপজেলার রাজাপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে রঞ্জু মিয়া অবৈধ ড্রেজারমেশিনের মাধ্যমে মাটি কাটে। এতে টাওয়ারের পাশের মাটিগুলো ক্রমান্বয়ে ভেঙ্গে যাচ্ছে এবং গভীর নিচ থেকে মাটি উত্তোলন করায় টাওয়ারটি ধসে পরতে পারে। টাওয়ারের নীচের মাটি কাটা হলে ফাইলিং ফেইল করে ধসে পড়তে পারে। এতে পুরো কুমিল্লা অঞ্চল জুড়ে বিদ্যূৎতের সমস্যা হতে পারে। তাছাড়া হাই ভোল্টেজের বৈদ্যূতিক তার যদি ছিঁড়ে কিংবা টাওয়ার ধসে নিচে পড়ে যায়; তাহলে পুরো ফসলের মাঠে বিদ্যূৎ ছড়িয়ে গিয়ে জন মানবের বড় ধরনের ক্ষতি হবে। স্থানীয়দের অভিযোগ রাজাপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে রঞ্জু একটি অবৈধ ড্রেজারমেশিনে মাটি কাটার একটি সিন্ডিকেট গড়ে তোলেছে। তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলী জমির মাটি কেটে বিলিন করে দিচ্ছে ধানের জমিগুলো। বিশেষ করে রাজাপুর জলার উপর দিয়ে ২৩০ কেভির বিদ্যৎতের লাইনের টাওয়ারের নিকটবর্তী এলাকায় গভীর ভাবে মাটি কাটায় অনেক ঝুৃঁকি বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা অরো অভিযোগ করে যে, দেবপুর বিদ্যৎ কেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ম্যানেজ করেই টাওয়ারের অতি নিকটবর্তী এলাকায় থেকে অবৈধ ড্রেজারমেশিনের মাধ্যমে মাটি কাটা হচ্ছে।
এই ব্যাপারে রঞ্জু মিয়ার সাথে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
দেবপুর বিদ্যূৎ কেন্দ্রের উপপ্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন বলেন,রাজাপুর মৌজায় বিদ্যূৎতের টাওয়ারের নিকটবর্তী স্থানে ড্রেজার মেশিনে মাটি কাটার খবর পেয়ে আমাদের প্রতিনিধির মাধ্যমে বাঁধা প্রদান করেছি। আগামী সপ্তাহে সরেজমিন পরিদর্শন করবো। তিনি আরোও বলেন, টাওয়ার যদি কোন কারণে ধসে পড়ে তাহলে আঞ্চলিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। ড্রেজারমেশিনের মাধ্যমে যদি মাটি কাটার গভীরতা বেশি হয়ে যায়, তাহলে টাওয়ারের ফাইলিং ফেইল করতে পারে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেন, অবৈধ ড্রেজারমেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...